ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

দুলারহাটে শোকাবহ ১৫ আগস্ট পালিত


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৬:১২
জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনের দুলারহাট থানা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত এবং কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। এই ঘটনায়  সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হামলার ঘটনায় আরো যারা প্রাণ হারিয়েছিলেন তারা হলেন- বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। তাদের স্মরণে আজ ভোলার চরফ্যাশনের দুলারহাট থানা আওয়ামী লীগ সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকিতে ও সকল শহীদের স্মরণে দুলারহাট হাই স্কুল মাঠে শ্রদ্ধা নিবেদন ও নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজে আলোচনা সভা, দোয়া মহফিল ও কাঙ্গালি ভোচ অনুষ্ঠান হয়।
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন মাস্টার। সঞ্চালনায় ছিলেন দুলারহাট থানা যুবলীগের আবুল বাসার পণ্ডিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- নীলকমল ইউপি চেয়রাম্যানের আলমগীর হোসেন হাওলাদার, নুরাবাদ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়া, নুরাবাদ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইউছুফ আলী পণ্ডিতসহ দুলারহাট থানা আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত