কক্সবাজার শহরে দুপক্ষের গোলাগুলিতে নিহত ২
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া সিকদার বাজার এলাকায় দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। এ সময় আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ মে) বিকেল ৪টার দিকে শহরের আলোচিত আশু আলী ও রায়হান বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শাহেদ (২৭) নামের একজন ঘটনাস্থলে মারা গেছে। তার বাড়ি টেকপাড়া চৌমহনীতে। অন্যদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ঘটনাস্থলে গুরুতর আহত আঞ্জুমান (২৮)। এতে নিহত ও আহতরা সবাই রায়হান বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিজিবি ক্যাম্প এলাকার আশু আলী বাহিনীর সাথে রুমালিয়ারছড়া এলাকার রায়হান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে আরো দুজন। এরমধ্যে রায়হান বাহিনীর প্রধান রায়হান ও তার সহযোগী আঞ্জুমানও রয়েছে। আহত-নিহত তিনজনই রায়হান গ্রুপের। রায়হানের বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। আশু আলীর বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে বলে তিনি জানান।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied