ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গুলশানে বিশ্বমানের জুয়েলারী শোরুম চালু করছে ডায়মন্ড ওয়ার্ল্ড


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১-৩-২০২৪ রাত ৮:১৬

দেশের শীর্ষস্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড  গুলশানে  বিশ্বমানের জুয়েলারী শো রুম "দ্য সিগনেচার"এর উদ্বোধন করেছে। ১ মার্চ  বিকেলে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ফিতা ও কেক কেটে  শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। 

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু , স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু,  ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক অমিয় কুমার  আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান সবিতা আগরওয়ালা, পরিচালক পিন্টু কুমার আগরওয়ালাসহ বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

শো-রুম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, এরকম অত্যাধুনিক শো-রুমের শুভযাত্রায় ডায়মন্ড ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাই। আমাদের দেশে জুয়েলারী খাতে কাজ করার অনেক সুযোগ আছে। শুধু আমাদের দেশের মার্কেটের জন্য নয়, বিদেশেও এক্সপোর্ট করারও সুযোগ আছে। আমি ডায়মন্ড ওয়ার্ল্ডকে অনুরোধ করবো তারা যেনো এক্সপোর্টটাও করে।  

প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন,  আমরা অল্প সময়ের মধ্যে ৩২ টা  আউটলেট করতে পেরেছি। গ্রাহকদের ব্যাপক সাড়া ,আস্থা এবং বিশ্বাস আমাদের এতোদূর নিয়ে এসেছে। আমরা দুইটা ফ্যাক্টরী করেছি। আমরাই প্রথম রাফ ডায়মন্ড কাটিং করে এক্সপোর্ট করেছি।  গোল্ডের রিফাইনারীর মাধ্যমে গোল্ডের র-ম্যাটারিয়াল পাওয়া গেলে এক্সপোর্ট করা আমাদের জন্য সহজ হবে। আমার বিশ্বাস, আগামীতে জুয়েলারী খাত দেশের  জিডিপিতে একটা  ভালো অবদান রাখবে।  

উল্লেখ্য "দ্য সিগনেচার" নামের এই শো-রুমটি গুলশান-১ মোড়ে টাওয়ার অব আকাশের লিফটের ২ ও ৩ এ অবস্থিত। এটি শুধু কোনো শোরুম নয় - এটি আধুনিক স্থাপত্যের একটি মাস্টারপিস। শোরুম-এ প্রতিটি দেওয়াল থেকে শুরু করে প্রতিটি কোনায় কোনায় আধুনিক স্থাপত্যের ছোঁয়া লেগেছে। শোরুমে প্রবেশ করে গ্রাহকরা অন্যরকম এক রোমাঞ্চকর পরিবেশ অনুভব করবেন। চোখ ধাঁধাঁনো অত্যাধুনিক এই শো-রুমে দুবাই, সিংগাপুর, হংকংয়ের অভিজাত বিপনীগুলোর মতো উন্নত মানের পণ্য পরিসেবা পাবে জুয়েলারী প্রেমীরা। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত