কামারখন্দে নানা আয়োজনে ভোটার দিবস পালন
সিরাজগঞ্জের কামারখন্দে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা হয়। এর আগে উপজেলা চত্ত্বরে বর্ণাঢ্য র্যালী হয়।
এবার দিবসটির প্রতিপাদ্য সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।র্যালি শেষে আলোচনা সভায় কামারখন্দ উপজেলার নির্বাচন অফিসার মো.আজিজার রহমান ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন।
তিনি বলেন, উপজেলায় জাতীয় সংসদ পুরুষ ভোটার ৬০ হাজার ৩৭৫ জন ও নারী ৫৮ হাজার ৭৫৯ জন। এতে পুরুষ হালনাগাদ জন্য আবেদন করেছিলো ১ হাজার ৫৪৫ জন ও মহিলা ১ হাজার ৮২ জন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন কারী ছিলেন ১ হাজার ৮৬৯ জন গৃহীত হয় ১ হাজার ৮৪২ জন ও অনিষ্পন্ন হয় ২৭ জনের। এছাড়া নির্বাচন কার্যালয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন। এ সময় কামারখন্দ উপজেলার নির্বাচন অফিসের কর্মচারী,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল