পটুয়াখালীর মহিপুরে আগুনে ৬ টি দোকান পুড়ে ভূস্মিভূত
পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর অবতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি দোকান। শনিবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মৎস্য মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় দুটি মৎস্য আড়ত, তিনটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি চায়ের দোকান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী আব্দুল মালেক আকনের মাছের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে আগুন পাশের চায়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান ও মোটরসাইকেলের গ্যারেজসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না। তবে আমরা ৬-৭টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় এক ফায়ার ফাইটারের মাথায় আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত