ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রেসিডেন্ট পুলিশ পদক ‘কে ভূষিত হলেন ওসি নূর মোহাম্মদ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৩:৫৯

মানুষের সেবায় কাজ করে বীরত্বপূর্ণ  ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ -বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কারের মধ্যে অন্যতম পদক প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) স্বীকৃতিস্বরূপ ওসি নূর মোহাম্মদ’কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম - সাহসিকতা পদক প্রদান করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনে তার পিপিএম পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।ডিএমপি হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ পুলিশ পদক (পিপিএম)পদক প্রাপ্ত হওয়ার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

২৭ ফেব্রুয়ারি ২৪ ইং রাজারবাগ পুলিশ লাইন্সে এই পদকটি তুলেদেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন । তিনি ওসি হিসেবে প্রথম শাহবাগ থানায় কর্মরত থাকা অবস্থায় ক্লু-লেস ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করত বিপুল পরিমান মাদক উদ্ধার,আসামি গ্রেফতার, ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাই বিরোধী অভিযান পরিচালনা, বাংলা একাডেমি বইমেলা , সভা সমাবেশ নিয়ন্ত্রণ, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ (পিপিএম- সাহসিকতা) পদকে তাকে ভূষিত করা হয়েছে।ওসি নূর মোহাম্মদ এর আগে ডিএমপি রমনা থানার ওসি (তদন্ত) থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শাহবাগ থানায় প্রথম ওসি হিসাবে যোগদান করেই মাদক, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। নির্বাচন পূর্ববর্তী রাজনৈতিক আন্দোলন, ছাত্র আন্দোলন, শিক্ষক আন্দোলন, আইনজীবী আন্দোলনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবী আন্দোলন নিয়ন্ত্রণে ব্যাপক সুনাম ও সফলতা অর্জন করেন।

পদক প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে ওসি নূর মোহাম্মদ বলেন, প্রতিটি প্রাপ্তি সম্মানের ও গৌরবের। তাই আমি যতদিন এই মহান পেশার সাথে আছি ততোদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো বলে প্রত্যয় ব্যক্ত করেন ।

পুলিশ সূত্রে জানা যায়, এই পদকের যোগ্য কর্মকর্তাদের বাছাই করতে পুলিশ সদর দপ্তরে একটি কমিটি করা হয়।পুলিশ সপ্তাহে কর্মকর্তাদের এই পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী।এই পদক পুলিশের চাকরিতে খুবই বীরত্বপূর্ণ সম্মানজনক হিসেবে বিবেচিত।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই