ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম "দ্য সিগনেচার" এর  তিন দিনব্যাপী  অনুষ্ঠানের সমাপনী 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৩-২০২৪ বিকাল ৬:৫২

দেশের শীর্ষস্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশানে অবস্থিত বিশ্বমানের জুয়েলারী শো রুম "দ্য সিগনেচার"এর তিন দিনব্যাপী অনুষ্ঠানের মহাসমাপ্তি  হয়েছে। 

রবিবার (৩ মার্চ ২০২৪) প্রধান অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের (দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সভাপতি মাহবুবুল আলম ফিতা ও কেক কেটে "দ্য সিগনেচার"এর তিন দিনব্যাপী  অনুষ্ঠানের সমাপনী করেন। এর আগে প্রধান অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি,  ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক অমিয় কুমার  আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান সবিতা আগরওয়ালা, পরিচালক পিন্টু কুমার আগরওয়ালাসহ বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এফবিসিসিআই সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেছেন, প্রথমেই আমার পক্ষ থেকে ডায়মন্ড ওয়ার্ল্ড পরিবারকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই দিলীপ কুমার আগরওয়ালাকে বাংলাদেশে প্রথম সিগনেচার শোরুম তৈরী করার জন্য। আজকে যে স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা দেখেন, সে স্বপ্ন বাস্তবায়নে দিলীপ কুমার আগরওয়ালা নিরলস  কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের (দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সভাপতি মাহবুবুল আলম বলেন, অত্যাধুনিক স্থাপত্যকলার নিদর্শন হিসেবে থাকবে এই সিগনেচার শো-রুমটি। আমি ধন্যবাদ জানাই এফবিসিসিআই  এর সাবেক ভাইস প্রেসিডেন্ট দিলীপ কুমার আগরওয়ালাকে। বিশ্বমানের জুয়েলারী শো রুম “দ্য সিগনেচার” ও ডায়মন্ড এর ফ্যাক্টরি তৈরী করার জন্য। শো রুমের মাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালার যে রুচিবোধ দেখিয়েছে সেটা প্রশংসার দাবিদার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের অর্থনীতির উন্নতি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমাদর মানুষের রুচি পরিবর্তন হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড সঠিক সময়ে সঠিক পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। জুয়েলারী শিল্পে  প্রায় চল্লিশ লক্ষ মানুষ জড়িত। এই শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। 

প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন,  আপনারা নিশ্চয়ই জানেন ডায়মন্ড ওয়ার্ল্ড শুধু ডায়মন্ড না গোল্ডের জুয়েলারীও বিক্রি করে। "দ্য সিগনেচার" শোরুমে  উন্নতমানের জুয়েলারীর অভিজ্ঞতা আপনারা নিতে পারবেন। আপনারা দোয়া করবেন, আমি যাতে আমার টীম নিয়ে আস্থা এবং বিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি। 

উল্লেখ্য "দ্য সিগনেচার" নামের এই শো-রুমটি গুলশান-১ মোড়ে টাওয়ার অব আকাশের লিফটের ২ ও ৩ এ অবস্থিত। এটি শুধু কোনো শোরুম নয় - এটি আধুনিক স্থাপত্যের একটি মাস্টারপিস। শোরুম-এ প্রতিটি দেওয়াল থেকে শুরু করে প্রতিটি কোনায় কোনায় আধুনিক স্থাপত্যের ছোঁয়া লেগেছে। শোরুমে প্রবেশ করে গ্রাহকরা অন্যরকম এক রোমাঞ্চকর পরিবেশ অনুভব করবেন। চোখ ধাঁধানো অত্যাধুনিক এই শো-রুমে দুবাই, সিংগাপুর, হংকংয়ের অভিজাত বিপনীগুলোর মতো উন্নত মানের পণ্য পরিসেবা পাবে জুয়েলারী প্রেমীরা। 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত