নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে ১ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত
নওগাঁর পোরশায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত, স্পেশাল ট্রাইবুনাল নং -১ এবং সিনিয়র স্পেশাল জজ, নওগাঁ । একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ’র বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় প্রদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক।মৃত্যুদন্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পোরশা উপজেলাধীন শাহ পুকুর দিঘীপাড়া গ্রামের আকবর আরীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, জেলার পোরশা উপজেলার পূর্বগ্রামের রবিউল ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সাথে মোস্তাফিজুর রহমানের বিয়ে হয়। তাদের বিবাহিত জীবনে একটি মেয়ে সন্তান ও একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। জীবিকা নির্বাহের তাগিদে মোস্তাফিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে কুমিল্লা গিয়ে বসবাস শুরু করে। সেখানে বসবাসকালে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী ফাতেমা বেগমকে তার স্বামী গ্রামের বাড়িতে তার বাবা-মার কাছে রেখে যায়। পরবর্তীতে সে বাড়িতে বেড়াতে আসলে ২০২২ সালের ১২ জুন সকাল ৭টার দিকে স্ত্রী ফাতেমা বেগমকে গলা টিপে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানে বাঁশের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার প্রচেষ্টা চালায়।
সংবাদ পেয়ে ফাতেমার বাবা রবিউল ইসলাম ঘটনার দিনই জামাই মোস্তাফিজুর রহমানকে একমাত্র আসামী করে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে দি প্যানেল কোড ১৮৬০ এর ৩০২/২০১ ধারায় আভিযোগ গঠন করা হয়।পুলিশ তদন্ত শেষে চার্জশটি দাখিল করে। অভিযোগে উল্লেখিত ১৮ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জন স্বাক্ষীকে আদালতে হাজির করে স্বাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানী প্যানেল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় জেলা ও দায়রা জজ মোস্তাফিজুর রহমানকে সম্মুখেই হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদন্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসীতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ প্রদান করেন। আসামী পক্ষে স্টেট ডিফেন্স এ্যাড. মোঃ রফিকুল ইসলাম বেনু মামলাটি পরিচালনা করেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ