উলিপুরে প্রধান শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুরে অনিয়ম, স্বেচ্ছাচারীতা, দুর্নীতি বন্ধ ও বিধি মোতাবেক স্বচ্ছভাবে প্রধান শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মার্চ) দুপুরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য সোলায়মান আলী, শিক্ষার্থী অভিভাবক নজরুল ইসলাম, এলাকাবাসী রাজু আহম্মেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০১৯ সালে অবসর গ্রহণ করলে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক না থাকায় জেষ্ঠ্যতম (সিনিয়র) ৫জন শিক্ষককে ডিঙ্গিয়ে বিধি বর্হিভূতভাবে শরীরচর্চা শিক্ষক ফিরোজ ইমাম আমীন কৌশলে পরিচালনা পর্ষদকে ম্যানেজ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। তিনি দায়িত্ব গ্রহনের পর প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য সোলায়মান আলীকে সরিয়ে দেন। এরপর শিক্ষক কর্মচারীগনের টিউশন ফি, সরকারি অনুদান, বিদ্যালয়ের নিজস্ব মার্কেটের লাখ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। সুচতুর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজে প্রধান শিক্ষক হওয়ার জন্য প্রধান শিক্ষক পদে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যা বিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং অন্য কোথাও প্রচার করা হয়নি। এমনকি শিক্ষক কর্মচারীগনও এ ব্যাপারে অবগত নন। বর্তমানে ফিরোজ ইমাম আমীন প্রধান শিক্ষক হওয়ার জন্য নিয়ম বহির্ভূতভাবে তদবির চালিয়ে যাচ্ছেন। বক্তারা স্বচ্ছভাবে প্রধান শিক্ষক নিয়োগ ও টাকা আত্মসাতের তদন্তের দাবী জানান। তারা আরও বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতা ও অনিয়মের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমীন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, সব কিছু নিয়ম অনুযায়ী হয়েছে। বিদ্যালয়ের টাকা আত্মসাত এর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে তদন্ত করলে সঠিক তথ্য বেড়িয়ে আসবে।
গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব রানা বলেন, প্রতিষ্ঠানে অনিয়ন ও দুর্নীতির কোন বিষয় নেই। গোপনে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী সব কিছু করা হয়েছে। বর্তমান বিধান অনুযায়ী কোন কিছু গোপন রাখার সুযোগ নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করে তথ্য উপাথ্য বিচার বিশ্লেষন করে স্থানীয় সুধীজনের মতামতসহ প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত