ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোবিল স্বাধীনতা দিবস জাতীয় টেনিস ২০২৪’ প্রতিযোগিতার শুভ উদ্বোধন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২৪ রাত ৯:৩২
ইস্ট কোস্ট গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২০২৪ পর্যন্ত শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় শুরু হয়েছে ‘মবিল স্বাধীনতা দিবস জাতীয় টেনিস প্রতিযোগিতা ২০২৪’। প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব হাসান ও. রশিদ  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব নেয়াজ আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সিআইপি, কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট ডাইরেক্টর জনাব খালেদ আহমেদ, নির্বাহী সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন বাবুল ও টুর্নামেন্ট রেফরী ও নির্বাহী সদস্য জনাব আহমেদ জিয়াউর রহমান প্রমূখ।
 
প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর, বালক একক অনূর্ধ্ব-১২ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর, মিনি টেনিস গ্রুপে বালক/বালিকা অনূর্ধ্ব-১০ (গ্রিন), অনূর্ধ্ব-৯ (ওরেঞ্জ) ও অনূর্ধ্ব-৮ (রেড) বিভাগে খেলোয়াড়গণ প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিযোগিতায় প্রতিযোগিতায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, বিকেএসপি, উত্তরা ক্লাব লি:, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ঝালকাটি টেনিস ক্লাব, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স - রাজশাহী, মেহেরপুর টেনিস ক্লাব, ব্রাহ্মনবাড়ীয় জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, সিলেট জেলা ক্রীড়া সংস্থা হতে দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত ও মহিলা দ্বৈত ইভেন্ট মোট টাকা ২,৬৬,০০০/- (দুই লক্ষ ছেষট্টি হাজার) প্রাইজমানি প্রদান করা হবে।  

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!