আম্বানিদের অনুষ্ঠানে কেন আসলেন না তারা
ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে আনান্ত আম্বানি ও তার হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের আমন্ত্রণে হলিউড-বলিউড সহ বিশ্বের নামী সব ব্যক্তিত্বদের আগমনে গুজরাটের জামনগরে বসেছিলো চাঁদের হাট । বিল গেটস থেকে মার্ক জুকারবার্গ, শাহরুখ থান থেকে সালমান খান, মহেন্দ্র সিং ধোনি থেকে শচীন টেন্ডুলকার, আরিজিৎ সিং থেকে হলিউডের রিহানা, কে ছিল না গুজরাটের এ অনুষ্ঠানে! তবে সবাইকে অবাক করে বলিউডের কিছু তারকাকে দেখা না যাওয়ায় আম্বানিদের সঙ্গে সব ঠিক আছে কিনা তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা জল্পনা।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, আনান্ত আম্বানি ও তার হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে আসেননি হৃতিক রোশন। ধারনা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই দেখা মেলেনি তার। অনুষ্ঠানের একদিন আগেই ক্রাচ নিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলেন। আর সেখানে জানিয়েছিলেন, পেশীতে চোট পেয়েছেন।
তবে করণ জোহরের অনুপস্থিতির কারণ অজানা। গত বছর রাধিকা-অনন্তের এনগেজমেন্টে দেখা গিয়েছিল তাকে। সেখানে প্রি ওয়েডিংয়ে কেন তিনি নেই, আপাতত সেই খবর নিয়েই জল্পনা করছেন অত্যুৎসাহীরা।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ২০২৩ সালে আমেরিকা থেকে বর নিক জোনাসকে নিয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে উড়ে এসেছিলেন। অথচ তাদের ছোট ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানে আসেননি।
এছাড়া স্বাভাবিকভাবেই অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে ছিলেন না বিরাট কোহলি ও অনুশকা শর্মা। বিরাট-অনুশকার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লন্ডনে ফেব্রুয়ারি মাসে। দম্পতি এখনও ইংল্যান্ডে আছেন বলেই জানা যাচ্ছে। অনুশকার শারীরিক সমস্যার কারণে, দেশে নয় বিদেশে ডেলিভারি করিয়েছেন খবর বিশ্বস্ত সূত্রে।
এমনকী, আপাতত ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট নিজেও। এই বিশেষ সময়টা তিনি ছেলে অকায়, মেয়ে ভামিকা ও বউ অনুশকাকেই দিতে চান
Israt / Israt
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ