লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির আর্থিক সাক্ষরতা দিবস পালন
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সোমবার (৪ মার্চ) ব্যাক্তি পর্যায়ে মনোভাব ও দক্ষতার সাথে আর্থিক সিদ্ধান্তসমূহ গ্রহণকে আরও কার্যকর করার পাশপাশি গ্রাহক পর্যায়ে দেশের সার্বিক উন্নয়ন, আর্থিক পণ্য এবং পরিষেবা সমূহের বিষয়ে সচেতনতা ও জ্ঞান বিকাশের লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস- ২০২৪ কর্মসূচি পালন করেছে।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির অন্যান্য সকল উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ারের নেতৃত্বে দিবসটি উদযাপিত হয়।
উল্লেখ্য, এই দিনে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত লংকাবাংলা ফাইন্যান্সের ২৭টি শাখার নিজ নিজ অফিস প্রাঙ্গণে শাখা প্রধানদের তত্ত্বাবধানে দিনব্যাপী গ্রাহকদের সাথে আলোচনা ভিত্তিক সেমিনার পরিচালনা করা হয়।
শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে আলোচনা অনুষ্ঠানে শাখা প্রধানগণ সামগ্রিক ব্যাংকিং সম্পর্কিত জ্ঞান, ভোক্তা অধিকার, ভোক্তা ক্ষমতায়ন, লংকাবাংলা ফাইন্যান্স-এর বিভিন্ন আর্থিক পণ্য ও পরিষেবা, ডিজিটাল ব্যাংকিং পরিচিতি ও এই ব্যাংকিং এর মাধ্যমে সেবা গ্রহণ, ডিজিটাল লেনদেনের প্রয়োজনীয়তা এবং আর্থিক সাক্ষরতা দিবসের গুরুত্ব সহ নানান বিষয়ে আলোকপাত করেন। পরবর্তীতে যেন গ্রাহকরা সঠিক পন্থায় আর্থিক সিন্ধান্ত গ্রহণের পাশাপাশি নিজেরদের সামগ্রিক উন্নয়ন আনয়নে ভূমিকা পালন করতে পারে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত