পটুয়াখালীতে অগ্নিকান্ডে ৩ টি ইলেক্ট্রনিক্স দোকান ভস্মিভূত
পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার জেলা আওয়ামীলীগ অফিসের সামনে অগ্নিকাণন্ডে তিনটি ইলেকট্রনিক্সের দোকানের মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৫মার্চ) সকাল ৭টার দিকে ঘটেছে বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার (৫ ই' মার্চ) সকাল ৭টার দিকে একটি তালাবদ্ধ ইলেকট্রনিক্স দোকানের ভিতরে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এর কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।
পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, সাড়ে ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কয়েকটি দোকানের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা দোকানগুলোর তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ড দুইটি ব্যাবসা প্রতিষ্ঠানের আনুমানিক ১৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, আনুমানিক কোটি টাকার বেশী দোকানের মালামাল নষ্ট হয়েছে।
অগ্নিকান্ডে সুমন টেলিকম, নুর ইলেকট্রনিক্সের মালামাল সম্পূর্ন এবং প্রাইম ইলেকট্রনিক্স দোকানের মালামাল দমকলের পানিতে অধিকাংশ ক্ষতি হয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত