ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ব্যবসা ও সমাজসেবায় বর্ষসেরা স্বাধীনতা স্মৃতি পদক পেলেন বাঁশখালীর মিজান


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৪ বিকাল ৬:৪

ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বর্ষসেরা সমাজসেবক -২০২৩ এর স্বাধীনতা স্মৃতি পদক- ২০২৪ পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান। ৪ মার্চ (সোমবার)গতকাল ৪ মার্চ ঢাকাস্থ প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ-এ জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বর্ষসেরা সমাজসেবক-২০২৩ এ বাঁশখালী উপজেলার কালীপুর ইউপির গুনাগড়ী গ্রামের কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা ও শিল্পপতি, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন এর সাবেক পরিচালক ও স্পেকট্রাম ইন্টারন্যাশনাল এর স্বত্বাধীকারী লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজানকে স্বাধীনতা স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়।

মোঃ ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, প্রধান আলোচক সাবেক চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. ফিরোজ এমপি, বিশেষ আলোচক হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ নজরুল ইসলাম বাবু এমপি।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সররাষ্ট্রমন্রী ও বাংলাদেশ আওমীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর নিজ হাতে স্বাধীনতা স্মৃতি পদক -২০২৪ সম্মাননা ক্রেস্টটি লায়ন শহীদুল মোস্তফা চৌধুরী মিজানের হাতে তুলে দেন।

উল্লেখ্য, লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান ছাত্রজীবন থেকে খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেন, পৈত্রিক ব্যবসার পাশাপাশি নিজের শিপিং ব্যবসায় ও অবদান রাখেন। তিনি ২০১৪ ইং হতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এর সদস্য হন, তারই ধারাবহিকতায় ২০২০ সালে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০১৪ সালে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটান এর সদস্য গ্রহণের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এ অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে ২০২১ সালে কসমোপলিটান ক্লাব এর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর জেলা চেয়ারপারসন হিসেবে দায়িত্বে আছেন।

পাশাপাশি তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন এর ফুটবল কমিটির সহ-সভাপতি এবং বাঁশখালী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, তিনি ২০১১ সালে বাঁশখালী ক্রিকেট একাডেমী প্রতিষ্ঠা করেন, যাতে বর্তমানে ২৫০ জন ক্রিড়াবীদ ওই একাডেমির সদস্য হিসেবে প্রত্যেকদিন ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন এবং এই একাডেমীতে প্রশিক্ষণরত ক্রীড়াবিরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন টুর্নামেন্ট এ অংশগ্রহণ করে দেশব্যাপী সুনাম বয়ে আনতে সক্ষম হচ্ছে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন