ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি আর চাল বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৩-২০২৪ দুপুর ১:৪০

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে “জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা” টাংগাইল জেলা শাখার উদ্যোগে টাংগাইল জেলা প্রশাসন কতৃক প্রদত্ত ১ মেট্টিকটন জি আর চাল। ৫ মার্চ (মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকার সময় সংস্থার নিজস্ব কার্যালয়, আয়নাপুর মগড়া,টাংগাইল সদর উপজেলায় জি আর চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন টাংগাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: শাহ জাহান আনছারী, মগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মো: মোতালেব হোসেন, ২নং মগড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো: জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব

 মো: আইউব আলী হাওলাদার এর সভাপতিত্বে ৫০ জন অসহায়, হতদরিদ্র , দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে জি আর চাল বিতরন করা হয়। যা প্রতিটি পরিবারকে তাদের আহার্য বাবদ ২০ কে.জি করে জি আর চাল দেয়া হয়। এ সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কার্যালয় এর মহাসচিব মো: আইউব আলী হাওলাদার তার বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধীদের দুরবস্থার কথা তুরে ধরেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়, তাদের প্রয়োজন একটু সহযোগিতা, ভিক্ষাবৃত্তি দূরিকরনের লক্ষ্যে সরকার ও সমাজের ধণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ করেন এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষে যাকাত/ ফেরতা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরন করার জন্য অনুরোধ জানিয়ে ভীক্ষাবৃত্তি  থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের মুক্ত করার দাবি জানান।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.