ছিনতাইয়ের কবলে মূল্যবান জিনিস হারালেন জ্যোতি
ছিনতাইকারীর কাছে নিজের ব্যক্তিগত জিনিস হারালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অস্ত্রধারী তিন-চারজন ছিনতাইকারী মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে ছিনতাই করেছে জ্যোতির ব্যক্তিগত সরঞ্জাম বহনকারী ব্যাগ। তবে সেসময় উপস্থিত ছিলেন না টাইগ্রেস অধিনায়ক। নিজে নিরাপদে থাকলেও হারানো জিনিসের জন্য উদ্বিগ্ন তিনি।
ঘটনা ঘটেছিল মূলত জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিংকির স্বামী মাহবুব রাকিব মিশনের সঙ্গে। শেরপুর থেকে ব্যক্তিগত গাড়িতে তিনিই নিয়ে আসছিলেন জ্যোতির ব্যাগ। ২৯শে ফেব্রুয়ারি মধ্যরাতে তিনি পৌঁছান মিরপুরের স্টেডিয়াম সংলগ্ন এলাকার নিজ বাসায়। অপেক্ষায় ছিলেন কেয়ারটেকারের। তখনই তিন থেকে চারজন অস্ত্রধারী ছিনতাইকারী মিশনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান জ্যোতির ব্যাগ।
এই ঘটনায় ১ মার্চ মামলা দায়ের করা হয়েছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত মেলেনি সাড়া। ঘটনার পর প্রায় এক সপ্তাহ হতে চললেও জ্যোতি জানালেন এই ঘটনার কোনোপ্রকার সুরাহা হয়নি।
জানা যায়, ছিনতাইয়ের ফলে জ্যোতির রানিং শ্যু, জাতীয় দলের হেলমেটসহ বেশকিছু মূল্যবান কাগজপত্র খোয়া গিয়েছে। অন্যদিকে পিংকির স্বামী মাহবুব রাকিবের দুটি আইফোন হারিয়ে যায় এসময়।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ