ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে বেড়াতে এসে যুবকের আত্মহত্যা


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৬-৩-২০২৪ দুপুর ২:২২

 শ্রীনগরে মামা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসে শিমু দাস (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার কুকুটিয়া দাসপাড়া থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শিমু দাস পার্শ্ববর্তী লৌহজং উপজেলার হাট নওপাড়া বাজার সংলগ্ন দক্ষিণ চারিগাঁও গ্রামের স্বপন দাসের পুত্র। স্থানীয়রা জানান, শিমু দাস কুকুটিয়া গ্রামে তার মামা মদন দাসের ভাতিজা কমল দাসের বিয়ে অনুষ্ঠানে এসেছিল। পাশেই দুলাভাই শুভ্রত দাসের বাড়িতে শিমু দাস রাতে একটি ঘরে একা ঘুমায়। শিমুর বোন স্বর্ণা দাস ও তার আত্মীয়-স্বজনের দাবী শিমু দাস মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। এদিন সে বসতঘরের দুতলায় একা ঘুমিয়েছিল। সে সকলের অগচরে গলায় ফাস দিয়ে মারা যায়। স্থানীয় ইউপি সদস্য মো. তপন শেখ জানান, শিমু এখানে বেড়াতে এসে বোনের বাড়ি থাকছিল। বুধবার দিবাগত রাতে ওই বাড়ির একটি ঘরে একাই ঘুমিয়েছিল। সকালের দিকে শ্রীনগর থানার এসআই মানিক ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। সাব-ইন্সপেক্টর মো. মানিক মৃধা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ