ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এর শীতকালীন সংস্করণ শুরু

আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এবং ‘সিসিপিআইটি টেক্স চায়না’ এর আয়োজনে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী  


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৬-৩-২০২৪ বিকাল ৫:৫৭

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ৬-৯ মার্চ, চার দিনব্যাপী একযোগে শুরু হলো ‘২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৪ - উইনটার এডিশন’ এবং ‘৬ষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৪’।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশের পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষাঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৪ – উইনটার অ্যাডিশন’। একইসাথে, বিশ্বব্যাপী ডেনিম, জিন্স এবং আনুষাঙ্গিক নির্মাতারাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম ও পোশাক শিল্পের উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হচ্ছে ‘৬ষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৪’। প্রদর্শনীদ্বয়ে ৫৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৪১০টি কোম্পানি অংশগ্রহণ করছে।

৬-৯ মার্চ ২০২৪, চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আয়োজকবৃন্দের ভাষ্যমতে, এ দুটি প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী। এটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত একটি কার্যকর মিটিং প্লেস, যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবেন। এ প্রদর্শনীর মধ্য দিয়ে সেমস-গ্লোবাল ইউএসএ এবং সিসিপিআইটি-টেক্স চায়নার যৌথ প্রচেষ্ঠার ৮ম বর্ষ পূর্তি হবে। এই প্রদর্শনীগুলো বাংলাদেশে টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক শিল্প রপ্তানি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
৬ মার্চ, প্রদর্শনীদুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম এবং সিসিপিআইটি টেক্স এর ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ঝাং তাও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, ডিরেক্টর জেনারেল- ১, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি); সং ইয়াং, কমার্শিয়াল কনস্যুলেট, ঢাকাস্থ চীনা দূতাবাস; লি জিসেন, সেক্রেটারি, ঢাকাস্থ চীনা দূতাবাস; ফারুক হাসান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ); মো. আমিন হেলালী, সিনিয়র সহ-সভাপতি, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং আখতার হোসেন অপূর্ব, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবল ৩১ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। বিভিন্ন শিল্পক্ষেত্রকে কেন্দ্র করে সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স সংশ্লিষ্ট বিজনেস টু বিজনেস (বি-টু-বি) প্রদর্শনীগুলোর ব্যাপ্তি ৪টি মহাদেশে ছড়িয়ে আছে, যা বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মরক্কো এবং শ্রীলঙ্কায় নিয়মিত অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিসিপিআইটি টেক্স, চীনা টেক্সটাইল ও পোশাক শিল্পের সাথে এ খাতের বৈশ্বিক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, ব্যবসায়িক সহযোগিতা, পেশাদারিত্ব ও চমৎকার নেটওয়ার্কিংয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

৬-৯ মার্চ, প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত নিবন্ধন সাপেক্ষে ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য প্রদর্শনীদ্বয় উন্মুক্ত থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.winter.bd.cems-yarnandfabric.com এবং www.cems-denimshow.com ওয়েবসাইটে।

ফটো ক্যাপশন:  কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ৬-৯ মার্চ, চার দিনব্যাপী একযোগে শুরু হলো ‘২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৪ - উইনটার এডিশন’ এবং ‘৬ষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৪’। ৬ মার্চ, প্রদর্শনীদুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম এবং সিসিপিআইটি টেক্স এর ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ঝাং তাও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, ডিরেক্টর জেনারেল- ১, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি); সং ইয়াং, কমার্শিয়াল কনস্যুলেট, ঢাকাস্থ চীনা দূতাবাস; লি জিসেন, সেক্রেটারি, ঢাকাস্থ চীনা দূতাবাস; ফারুক হাসান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ); মো. আমিন হেলালী, সিনিয়র সহ-সভাপতি, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং আখতার হোসেন অপূর্ব, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

Sunny / Sunny

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার