টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নবনিযুক্ত পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি শ্রদ্ধা নিবেদন করলেন ।
বুধবার (৬ মার্চ ) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন।প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি।
এসময় প্রতিমন্ত্রীর পরিবারের সদস্য, রাজশাহী থেকে আসা নেতাকর্মী এবং জেলা প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তা সহ টুঙ্গিপাড়ার স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন , বাংলাদেশ আওয়ামী লীগের মত একটি সমৃদ্ধ দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করা আমার জন্য গর্বের বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
প্রতিমন্ত্রী আরো বলেন , জাতির পিতা সমবায় ভিত্তিক বাংলাদেশ গড়ার যে আহবান জানিয়েছিলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশ হবে সুষম ও সমতাভিত্তিক।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
Link Copied