মানুষের জয়
মানুষের জয়
ফারজানা আহমেদ
আর কতোদূরে এই বিভীষিকার অবসান?
আর কতো বয়ে বেড়াবো প্রিয়জনের লাশ?
চারিদিকে নিস্তব্ধ,গভীর রাতে হাঁটে কুকুরেরা
শুঁকে শুঁকে হেঁটে যায় কেমন নির্লিপ্ত ভঙ্গি!
তখনো জেগে আছে অক্সিজেনের অভাবে যারা,
মৃত্যুদূত দাঁড়িয়ে আছে, কষ্টের পাহাড় বুকে চেপে,
হাজারো বিনিদ্র রজনী কাটে উৎকণ্ঠার হৃদয়।
যদি একদিন ভোরবেলায়-
স্নিগ্ধ বাতাস বয় দক্ষিণের জানালায়
কোন অচেনা পাখি এসে উঁকি দিয়ে -
মিষ্টি কণ্ঠে জানিয়ে যায়
মুক্ত হলো পৃথিবীর মানুষ
আজ থেকে তোমরা আলিঙ্গনে
প্রেম প্রীতিতে ভরিয়ে দাও পৃথিবী।
আনন্দ উৎসবে জেগে উঠবে প্রতিটি হৃদয়,
আবার হবে মানুষের জয়।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied