ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ক্লেমন এর সঙ্গে ক্রিকেট দলের অধিনায়ক শান্তর চুক্তি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৭-৩-২০২৪ বিকাল ৭:৩৫

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস “ক্লেমন” এর সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শান্ত এই সমঝোতার মাধ্যমে ক্লেমনের সকল ব্র্যান্ড কমিউনিকেশন এবং অ্যাক্টিভিটির সঙ্গে সংযুক্ত থাকবেন।  শান্ত বলেন, ক্লেমনের মত জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড এর সাথে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত এবং ভবিষ্যতে ক্লেমনের সাথে ভালো কিছু কাজ হবে বলে আশা করছি। ক্লেমন ক্রিকেট একাডেমির হাত ধরে আমার ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে। আজকে ক্লেমনের সাথে নতুন সম্পর্কে জড়িয়ে আমি খুবই আনন্দিত।

সমগ্র বাংলাদেশে ক্লেমনের পৃষ্ঠপোষকতায় মোট সাতটি ক্রিকেট একাডেমী পরিচালিত হচ্ছে।  ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, যশোর, দিনাজপুর, রাজশাহী ও সাতক্ষীরা একাডেমী থেকে প্রতিবছর নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী ও মাহমুদুল হাসান জয় এর মত নতুন নতুন প্রতিভাবান  ক্রিকেটার তৈরি হচ্ছে। নাজমুল হোসেন শান্ত, ক্লেমন ক্রিকেট একাডেমির এক অনবদ্য আবিষ্কার। তিনি রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমির প্রথম ব্যাচ থেকে তার ক্রিকেটের যাত্রা শুরু করেন। সম্প্রতি শান্ত তিন ফরমেটের (ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি) ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছেন।

আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এর সিএমও জনাব মাইদুল ইসলাম বলেন - ক্লেমন সবসময় খেলাধুলা ও সুস্থ বিনোদনকে পৃষ্ঠপোষকতা করে আসছে। ক্লেমন বরাবরই তরুণদের জন্য খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে । ভবিষ্যতে আমরা ক্রীড়ার সাথে সম্পৃক্ত এই ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ ও যুবকদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় নাজমুল হোসেন শান্ত ক্লেমনের সাথে সম্পৃক্ত হওয়ায় ভবিষ্যতে দারুন কিছু ক্যাম্পেইন করার সুযোগ সৃষ্টি হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড ম্যানেজার জনাব আব্দুল আজিজ, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সার ও আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত