ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এনসিসি ব্যাংকের এর সাথে ব্রেন স্টেশন এর চুক্তি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৭-৩-২০২৪ বিকাল ৭:৪২

এনসিসি ব্যাংক পিএলসি.  বৃহস্পতিবার (০৭/০৩/২০২৪) ব্রেন স্টেশন ২৩ পিএলসি. এর সাথে রিটেইল ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ওয়ালেট স্যলিউশন “এনসিসি অলওয়েজ” সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। উল্লেখ্য যে, উন্নত প্রযুক্তির এই ফিনটেক স্যলিউশন এর মাধ্যমে এনসিসি ব্যাংকের রিটেইল ব্যাংকিং কার্যক্রম সফলভাবে সম্পাদিত হবে, যা ব্যাংকের গ্রাহক সেবার পরিধি বিস্তৃতিতে সহায়তা করবে।  

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এবং ব্রেন স্টেশন ২৩  এর ব্যবস্থাপনা পরিচালক রাইসুল কবির স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান ও মোঃ জাকির আনাম, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম এবং ব্রেন স্টেশন  এর ফিনটেক বিভাগের ভিপি মোঃ সাইফুল ইসলাম খান ও এসবিইউ এর প্রধান আবদুল্লাহ্ বিন আমিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত