ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মহাসড়কের ওপর উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২৪ দুপুর ১১:৫৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।   

নিহত দুইজনের মধ্যে আনুমানিক  ৪৮ বছর বয়সী একজন পুরুষের ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত অপর ব্যক্তি হলেন পাবনার সাঁথিয়া উপজেলার পুনডুরিয়া গ্রামের বাসিন্দা ইদ্রিস ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বরগুনা থেকে ঢাকা যাচ্ছিল ইমরান ট্রাভেলস নামে এক যাত্রীবাহী বাস। বাসটিকে ৩০ জনের মতো যাত্রী ছিল। এটি ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ২টার দিকে ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে বাসটি সড়কের ওপর উলটে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে আসলে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি আটজন হাসপাতালে ভর্তি আছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, রাতে আমরা মহাসড়কে টহল গাড়ি নিয়ে ডিউটি করছিলাম। রাত ২টা ৫ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় থানায় বাস জব্দ আছে। নিহত এক ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয়েছে। যার পরিচয় পাওয়া যায়নি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত