তুমি না হয় অন্য কারোই থেকো
তুমি না হয় অন্য কারোই থেকো
ওয়ালিদ জামান
এই জীবনে তুমি না হয় অন্য কারোই থেকো
প্রথম পাওয়া ভালোবাসা আড়াল করেই রেখো
মরচে ধরা দিন গুলোকে চোখের জলে ঢেকো
দীর্ঘ হওয়া দীর্ঘ শ্বাসে নিজেই নিজে রুখো।
এই জীবনে তুমি না হয় হলে স্বার্থপর
বাধলে না হয় আমায় ফেলে অন্য কারো ঘর
স্রোতে ভাসা নদীর মাঝে জাগিয়ে নতুন চর
দুই পাড়েতেই দেখলে নাকি তুমি জীবন ভর!!
এই জীবনে তুমি না হয় অতীত ভুলে গেলে
দুঃখের কোলে সুখ জড়িয়ে আধার রাত্রি পেলে
রাতের বনে জোনাক আলো ক্ষনে ক্ষনে জ্বেলে
নতুন করে সাজিয়ে নিয়ো পুরনো প্রদীপ ফেলে!!
এই জীবনে তুমি না হয় ভাঙ্গলে আধার রাত
নতুন করে ধরলে না হয় অন্য কারো হাত
দেখলে না হয় তারই সাথে ঝলসে থাকা চাঁদ
দহন রেখে এহেন সুখে তোমার সুপ্রভাত!!
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied