ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাহারচড়া উপনির্বাচনে জাল ভোট আনারস সমর্থকের জেল


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:৩২

চট্টগ্রামের বাঁশখালী বাহারচড়া উপনির্বাচন উপলক্ষে শনিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে  তৌহিদুল হক নামে এক লোক ধরা পড়ে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগ প্রমানিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

নির্বাচেন দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এক জাল ভোট দিতে এসে তৌহিদুল হক নামে এক লোককে কেন্দ্রে দায়িত্বরত পুলিং- প্রিসাইডিংয়ের হাতে ধৃত করে মোবাইল কোর্টে খবর দেয়। এতে আমরা দ্রুত ওই কেন্দ্রে গিয়ে পৌঁছায়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে প্রাথমিক ভাবে সিএনজি প্রতীক সমর্থক পরিচয় দিলেও তার পরনে শার্ট -প্যান্টের পকেটে আনারস প্রতীক (জসিম উদ্দিন চৌধুরী খোকন) বেশ কিছু লিফলেট পাওয়া যাওয়ার একপর্যায়ে সে আনারস প্রতীকের সমর্থক বলে জনসম্মুখে প্রকাশ্যে স্বীকার করেছে। ধৃত ব্যক্তির জাল ভোট প্রদান চেষ্টার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান আরাফাত ছিদ্দিকী।

এছাড়াও ৩৬ নং মধ্য ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা করায় ওই এলাকার ৭ নং ওয়ার্ডের আব্দুর রহমান এর ছেলে মোঃ সেলিম নামে টেবিল ফ্যান প্রতীকের  একজনকে আটক করা হয়েছে।

তাছাড়া দুপুর আড়াইটার দিকে মধ্য ইলশার বকসি হামিদ জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে সাদুর রশিদ চৌধুরীর (চশমা) প্রতীকের একটি অফিসে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। চেয়ারম্যান প্রার্থী সাদুর রশিদ চৌধুরী সমর্থকরা বলেন, সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছিল, এরই মধ্যে জাল ভোট দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে এম বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রঃ করিম ভান্ডারীর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে এসে প্রকাশ্যে চশমা মার্কার অফিসে ভাংচুর তান্ডব চালিয়েছে বলে জানান তারা। এসময় টেবিল ফ্যান সমর্থকরা গুলি ফাটিয়ে জনমনে আতংক সৃষ্টি করেছে বলেও প্রত্যক্ষদর্শ সুত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির