বেড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করলেন ইউপি সদস্য প্রার্থী
বেড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১১) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পাবনা জেলার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের মরিচা পাড়া গ্রামে ২৮ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। তবে থানায় মামলা দায়ের হয়েছে গত মঙ্গলবার (৫ মার্চ )। অভিযুক্ত মো. আমিন (৩৫) বেড়া উপজেলার মরিচা পাড়া এলাকার মৃত ইউসুফ প্রামানিকের ছেলে। তিনি গত তিন মেয়াদে ইউপি মেম্বার পদের প্রার্থী হয়ে পরাজিত হন। আর ভুক্তভোগী ছাত্রী স্থানীয় মানিকনগর দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে। থানার মামলা সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে মেয়েটি বাড়ির দিকে আসছিল। এ সময় অভিযুক্ত মো. আমিন তাকে একা পেয়ে পাশের একটি ফাঁকা বাড়িতে ফুসলিয়ে ডেকে নিয়ে যান। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়ি এসে তার বাবা- মাকে ঘটনা খুলে বলে।
ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা ইলোরা পারভীন বলেন, ঘটনার পর পরই গ্রামের অনেকে আপোষ করার কথা বলেন। তারা বিভিন্নজনের কথায় মামলা করতে দেরি করেন। পরে গত মঙ্গলবার (৫ মার্চ ) মেয়ের বাবা হালিম উদ্দিন সেখ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামামলা দায়ের করেন। ইলোরা পারভীন বলেন, আমরা খুব গরিব মানুষ। আমাদের সম্বল ছিল মান সম্মান সেটাও চলে গেল। আমরা এখন অপরাধীর বিচার চাই।
বেড়া মডেল থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে