ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নোয়াখালীতে সেচ্ছাসেবী সংগঠন হত দরিদ্র ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:৫৪

নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তম পুর ইউনিয়নে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন হত দরিদ্র ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানের আগমনের শুরুতেই ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শুক্রবার বিকালে উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নরোত্তমপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

হত দরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্ঠা কে বি এম সহিদ উল্যাহ’র সভাপতিত্বে ইফতার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল ইসলাম।

হতদরিদ্র ফাউন্ডেশনের সদস্য ডা: মোঃ ফিরোজ আলম বাহাদুরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা আবু সুফিয়ান বাহার, সাংবাদিক ইমাম উদ্দিন আজাদ, জাহাঙ্গীর আলম বাবলু, ব্রাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: সোলায়মান, আবুল হোসেন, সাহাব উদ্দিন স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীনসহ গমান্যগন্য ব্যাক্তিবর্গ।

বিতরণকৃত ১০ আইটেমের ইফতার সামগ্রীর মাঝে রয়েছে তেল, ছোলাবুট, মুড়ি, চিনি, ট্যাংক, খেজুর, আলু, পেয়াজ, লবণ ও মোশারীর ডাল।

এসময় উপস্থিত সকলে হতদরিদ্র ফাউন্ডেশনের শুরু থেকে বিগত দিনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এলকার যুব সমাজের উদ্যোগে এ সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ গুলোতে সবাই একত্রিত হয়ে ভালো কাজ গুলো করে যাচ্ছে। আর এতে করে সমাজের হতদরিদ্র পরিবার গুলো উপকৃত হচ্ছে। আমরা আশাকরি এ হতদরিদ্র ফাউন্ডেশন আরো এগিয়ে যাবে। আমরা সবাই হতদরিদ্র ফাউন্ডেশনের উত্তোরত্তর সফলতা কামনা করি।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’