আরেকটি ফাইনালে বাংলাদেশের সামনে ভারত
গত মাসেই ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। টাইব্রেকারের পর টস কাণ্ডে সেই টুর্নামেন্টে প্রথমে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে সৃষ্টি হওয়া ঝামেলা মেটাতে যুগ্ম শিরোপা দেওয়া হয়েছিল দুই দলকেই। এক মাস পর সাফের আরেকটি নারী টুর্নামেন্টে দুই দলই এককভাবে শিরোপা চায়। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হবে বাংলাদেশ–ভারত। কাঠমান্ডুতে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ম্যাচটি শুরু হবে।
গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছিল। ফলে ফাইনালে মানসিকভাবে খানিকটা এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বিষয়টি নিয়ে সেভাবে ভাবছেন না, ‘ফাইনাল সবসময় ফাইনালের মতোই। যেকোনো কিছু হতে পারে। তবে আমরা আশা করছি ফাইনালে ভালো কিছু দেখাতে পারবো। আমাদের জন্য স্মরণীয় ফাইনাল হবে এটা।’
এক মাস আগে সাফ অ-১৯ টুর্নামেন্টের ফাইনালের চেয়ে স্মরণীয় আর কিছু হতে পারে না। সেই ম্যাচের শেষ মিনিটে বাংলাদেশ সমতা এনেছিল। পরবর্তীতে টাইব্রেকারে দুই দলই করে ১১ গোল এবং এরপর ম্যাচ কমিশনারের টস কাণ্ড। শেষমেষ যুগ্ম শিরোপা দিয়ে টুর্নামেন্টের ইতি টানা হয়।
এই টুর্নামেন্টেও নির্ধারিত সময় খেলা ড্র থাকলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়াবে। তাই গতকাল অনুশীলনে পেনাল্টি প্র্যাকটিস করেছে দুই দলই। ভারতের কোচ বিবি থমাস লিগ পর্বের হারের ভুলত্রুটি সংশোধন করে কাপ জিততে চান, ‘সবাই ফাইনালে খেলার জন্য প্রস্তুত আছি। তবে শঙ্কা হলো ছোট ভুল নিয়ে। আশার কথা সেটা মেয়েরা বুঝতে পারছে।’
এমএসএম / এমএসএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!