ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহম্মেদ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৪:৫৬

কঠোর নিরাপত্তার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও শান্তিপুর্ন পরিবেশে ইভিএম পদ্ধতিতে পটুয়াখালী পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ (জগ মার্কা) ২০,৭১৮ ভোট পেয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রাক্তন মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম (মোবাইল ফোন) পেয়েছেন ৯,৬৭৬ ভোট। 

এছাড়া ১,২ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লাইলি বেগম কালা (অটোরিক্সা), ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে হয়েছেন জাহানারা বিনতে সিকান্দার (আনারস) ও ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সৈয়দা আকলিমুননেছা রুবী (অটোরিক্সা)। ১ নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. লোকমান হোসেন (উটপাখি), ২ নং ওয়ার্ডে হয়েছেন মঈন খান চানু (পানির বোতল), ৩ নং ওয়ার্ডে হয়েছেন মো. জাহিদ হোসেন (টেবিল ল্যাম্প), ৪ নং ওয়ার্ডে হয়েছেন মো. সাইদুর রহমান লেলিন (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডে হয়েছেন মো. আলাউদ্দিন আলাল (ব্রিজ), ৬ নং ওয়ার্ডে হয়েছেন মো. রেজাউল হাসান লাবু (ব্রিজ), ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন মো. তৌহিদুল ইসলাম (ব্রিজ), ৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো. রাকিব আকন (পাঞ্জাবি) ও ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো.বেল্লাল হোসেন (উটপাখি)।

পটুয়াখালী পৌর নির্বাচনে ৫০, ৬ ৯৯ জন ভোটারের মধ্যে ৩১,৪৬৮ জন ভোটার ভোট প্রদান করেছেন। এ ভোটারের মধ্যে ৭৩ টি ভোট অবৈধ করা হয়েছে বলে রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান। 
জয়ের বিষয়ে জানতে চাইলে মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন,‘ গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি তাই মানুষ এর প্রতিদান আজ আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর ইনশাআল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করবো।’
নির্বাচনের ফলাফল ঘোষনার সাথে সাথে গোটা শহরে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সমর্থক হাজার নারী- পুরুষ সমর্থক আনন্দ মিছিল বের করে। শহরের শান্তি শৃংঙ্খলা রক্ষায় পুলিশ টহল রয়েছে। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত