ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সেরা ছবি ‘ওপেনহাইমার’, সেরা অভিনেতা মারফি, অভিনেত্রী এমা স্টোন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:১৪

নানা জল্পনা-কল্পনা, অনুমানকে সত্যি করে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো ৯৬ তম অস্কার আসরের সেরা সিনেমা হিসেবে ‘ওপেনহাইমার’-এর নাম ঘোষণা করা হয়েছে।

‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ‘ওপেনহাইমার’ নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছেন ক্রিস্টোফার নোলান।

এছাড়াও ৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। ‘ওপেনহাইমার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন।৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার।

‘পুওর থিংস’ সিনেমাতে একজন ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন

এমা স্টোন ছাড়াও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল) এবং কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)।

বাংলাদেশের স্থানীয় সময় আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

এমএসএম / এমএসএম

দেশের সেরা সুন্দরী এখন সামিরা খান মাহি!

সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা

রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

ঝগড়াটে চরিত্র করবো না

১৮ বছরের তরুণী পূর্ণিমা

যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা

ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত

গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে

মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’