ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মধুপুরে নারী দিবসের বর্ণাঢ্য কর্মসূচি পালিত


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:৫৯

টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের গারো নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তিন রত্নগর্ভা মা কে দিয়েছে সম্মাননা। সম্মাননা প্রদান, আলোচনা সভা ছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের পীরগাছা থাংআনি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১ টার দিকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আদিবাসী নেত্রী মিরনী হাগিদক। শুভেচ্ছা বক্তব্য রাখেন আচিক মিটিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং।

সিআইপি থানারবাইদ, নাগরিক উদ্যোগ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, বাদাবন সংঘ ও সেড এর আর্থিক সহায়তায় নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি নারী দিবসের ওই কর্মসূচি পালন করে।অনুষ্ঠানে বক্তৃতা দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি গারো নেতা ইউজিন নকরেক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি ইয়াকুব আলী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, কারিতাসের মাঠ কর্মকর্তা সুচনা রুরাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ ও ডা. আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মধুপুরের লিটুস চিরানের মা জলছত্র গ্রামের তপতী চিরান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ডেইজি হাজং এর মা উপজেলার ভুটিয়া গ্রামের মিনু হাজং এবং সফল উদ্যোক্তা নারী সংগঠক ভেদুরিয়া গ্রামের মার্থা মালতি নকরেক কে 
সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে শুধু নারীদের অংশ গ্রহণে আদিবাসী গারো সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গানসহ নানা ইভেন্ট পরিবেশিত হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ