ম্যাগী ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪- এর বিজয়ী ঘোষণা
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গালা ইভেন্টের মধ্য দিয়ে শেষ হলো ‘ম্যাগী ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪’ প্রতিযোগিতা। ইশরাত জাবিন বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। ট্রফি ও সার্টিফিকেট সহ বিজয়ী পেয়েছেন ১ লাখ টাকার গ্র্যান্ড প্রাইজ মানি।
গত মাসে ডিপিএস এসটিএস সিনিয়র স্কুলের ক্যাফেটেরিয়ায় একটি বিশেষ কর্মশালার মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতার। নিজেদের রন্ধনশৈলী প্রদর্শন করার এই সুযোগ রান্নায় পারদর্শী মায়েদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে গত শনিবার ডিপিএস এসটিএস সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের টাইটেল-স্পন্সর হিসেবে ছিল ম্যাগী। সারা দেশ থেকে প্রায় ৫০০জন মা এই আয়োজনে অংশগ্রহণ করেন। এবছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার প্রতিযোগিতা।
মুখরোচক সব খাবারের মধ্য থেকে সেরা রেসিপি খুঁজে বের করার দায়িত্বে ছিলেন রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের এক্সিকিউটিভ শেফ শেখ রশিদ; লো মেরিডিয়ান ঢাকার শেফ জেসুস নিনো; নেসলে বাংলাদেশ পিএলসি’র কনজিউমার এনগেজমেন্ট সার্ভিস ম্যানেজার ফারিয়া ইসলাম; সৃষ্টি’স ফুড ক্রিয়েশন ক্যাটারিংয়ের কর্ণধার ও নামকরা রন্ধনশিল্পী (আরটিভি’র অনুষ্ঠান বেস্ট’স রান্নার স্বাদের উপস্থাপিকা) তাসনিয়া রহমান সৃষ্টি; ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের (রন্ধনশিল্পবিষয়ক প্রশিক্ষণ) বিভাগীয় প্রধান এবং পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক জাহিদা বেগম; এবং স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক কোচ সিমরা খান।
অংশগ্রহণকারী মায়েদের জন্য এটি একটি স্মরণীয় ইভেন্ট ছিল। মায়েরা নিজেদের মধ্যে কথা বলেন এবং একে অপরের সাথে রান্না বিষয়ক বিভিন্ন টিপস শেয়ার করেন।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত