দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪
দৌলতপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কুষ্টিয়ার দৌলতপুরে মো. সেলিম রেজা রনি (৩৮) নামে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তারা গুরুতর আহত হন। হামলায় তার মা, ভাই ও ভাইয়ের স্ত্রী আহত হয়েছে। তাদেরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সোমবার ( ১১ মার্চ) দুপুরে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের সাংবাদিক সেলিম রেজা রনির বাড়িতে এই ঘটনা ঘটে।
হামলায় অন্য আহতরা হলেন- সাংবাদিক সেলিম রেজার মা মোছা. শিলা আক্তার (৫০), তার ছোট ভাই শিমুল রেজা, ভাইয়ের স্ত্রী মেরিনা খাতুন।
সেলিম রেজা রনি চ্যানেল এস ও জাতীয় দৈনিক খোলা কাগজে দৌলতপুর-ভেড়ামারা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন,পাশাপাশি ঠিকাদার ব্যবসায়ী। হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জেলা এবং উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।সাংবাদিক সেলিম রেজা রনি জানান, দীর্ঘদিন থেকে আব্দুল মজিদের পরিবারের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে আব্দুল মজিদ, এনামুল, তুহিন, সোনিয়া,রোহান দেশিও অস্ত্র , লাঠি ,রড নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে ঘরের জানালা দরজা ভাংচুর করে। তখন আমার মাতা তাদের বাধা দিলে আব্দুল মজিদের হুকুমে এনামুল হোসেন ধারালো হাসুয়া দিয়া খুন করার উদ্দেশ্যে আমার মাতার মাথায় কোপ মারিয়া রক্তাক্ত জখম করে। তখন আমি আমার ছোট ভাই শিমুল রেজা ও তাহার স্ত্রী মেরিনা রক্ষা করিতে গেলে এনামুল হোসেন, আব্দুল মজিদ সহ ৪/৫ জন আমাদের সকলকে এলোপাতাড়ি হামলা চালায়। এতে আমরা সকলে গুরুতর আহত হয়।পরে পুলিশ ঘটনাস্থলে আসলে আমরা স্হানীয়দের সহযোগিতায় দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি।
সাংবাদিক সেলিম রেজার অভিযোগ, তার প্যান্টের পকেটে থাকা দুই লক্ষ এক হাজার পাঁচশত টাকা তুহিন বাহির করে নেয়। এঘটনায় সাংবাদিক সেলিম রেজা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,আমরা এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম