বেড়ায় নিয়োগ পরীক্ষার আগেই ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে
পাবনার বেড়া উপজেলার ভারেঙ্গা একাডেমি স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি একাধিকবার প্রকাশ করা হলেও অজানা কারণে পরীক্ষার আগেই স্থগিত করা হয়েছে বিভিন্ন সময়ে। স্থানীয় জনগণের অভিযোগ কর্তৃপক্ষের পছন্দের প্রার্থী কে নিয়োগ দিতে না পারায় প্রধান শিক্ষকের মধ্যস্ততায় ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তার সহায়তায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে তখন । উল্লেখ্য ২০২২ সালের ৫ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরীক্ষার দিন ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার সকালে পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে দেখেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সেই সময়ে শূন্য পদ দেখানো হয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর জন্য একজন কম্পিউটার ল্যাব অপারেটর, একজন নিরাপত্তা কর্মী, একজন নৈশ প্রহরী এবং একজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হইবে। অগ্রণী ব্যাংক লিমিটেড কাশীনাথপুর বাজার শাখা, পাবনার অনুকূলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট, দুই কপি রঙিন ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে কাগজ পএ প্রেরণ করতে বলা হয়েছিল। সম্প্রতি আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই স্কুলে।
ভুক্তভোগী কয়েক জন পরীক্ষার্থী জানান পছন্দের প্রার্থী নিয়োগের ক্ষেত্রে জন প্রতি বিভিন্ন পদে মোটা অংকের টাকা নিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষক। বিষয় টি জানাজানি হওয়ায় ও তাদের পছন্দের প্রার্থী থেকে অধিক যোগ্যতা সম্পুর্ণ প্রার্থী আবেদন করায় পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল । সম্প্রতি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে এই স্কুলে পুনরায় পএিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এলাকায় এই নিয়োগ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরীক্ষার্থীদের ধারণা এবারও নিয়োগ কর্তৃপক্ষের প্রার্থীকে নিয়োগ দিতে সকল ধরনের প্রচেষ্টা করা হবে। যেহেতু আগেই তাদের পছন্দের প্রার্থীর নিকট থেকে অর্থ লেনদেন হয়েছে। তাই বিজ্ঞপ্তি দেওয়া আর না দেওয়া সমান কথা।
স্থানীয় এলাকার সাধারণ জনগণের দাবি উন্মুক্ত পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করে যোগ্য প্রার্থী কে নিয়োগ দিতে উর্ধতন কর্তৃপক্ষ কে দৃষ্টি আকর্ষণ করেছেন । এছাড়াও এই স্কুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের অন্ত নেই। উল্লেখ্য ইতিপূর্বে বিভিন্ন সময় একাধিক পদে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠলেও ব্যবস্থা নেয়নি উর্ধতন কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠান টিতে দুর্নীতি যেন দুর্ভেদ্য দুর্জেয় দুর্গ রুপ লভিয়েছে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
Link Copied