ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রমজান উপলক্ষ্যে ‘সেভেনআপ-এর সাথে ইফতার মিটআপস’ ক্যাম্পেইন শুরু


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ৩:১৯

নতুন রিফ্রেশিং ক্যাম্পেইনে, রমজানে প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে | আসন্ন রমজান মাস উপলক্ষ্যে পরিবারের সবাইকে নিয়ে ইফতার করা এবং আপন মুহুর্তগুলোকে সাজিয়ে তুলতে সেভেন-আপ নিয়ে এসেছে নতুন রমজান ক্যাম্পেইন। 

এই ক্যাম্পেইন উপলক্ষ্যে একটি টিভি বিজ্ঞাপন প্রকাশ করেছে সেভেন-আপ। বিজ্ঞাপনে রমজানের শুদ্ধতা ও সবাইকে আপন করে নেওয়ার কিছু মুহূর্ত দেখানো হয়েছে। ইফতারের প্রস্তুতি থেকে শুরু করে পরিবার-পরিজন কীভাবে কাছে আসে সেই সুন্দর গল্প বলা হয়েছে। ইফতারে বিরিয়ানি বা শিক কাবাব যেটাই থাকুক, সব আইটেমের স্বাদই বেড়ে যায় রিফ্রেশিং সেভেন-আপের সাথে। দর্শকরা আরও দেখতে পাবেন, মা-খালাদের ইফতারের আগে কিছুটা বিশ্রাম দিতে ভাই-বোনেরা মিলে হঠাৎ করেই রান্নাঘরের সব দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে সেভেন-আপ শুধু ইফতার মুহুর্তকে রিফ্রেশিংই করছে না, মুহুর্তগুলোকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলছে। 

রমজান ক্যাম্পেইন নিয়ে পেপসিকো বাংলাদেশ রিজন-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর অনুজ গোয়েল বলেন, “সবাই যখন পবিত্র রমজানকে স্বাগত জানাচ্ছে, তখন টিভি বিজ্ঞাপনটির মাধ্যমে আমরা সবাইকে আপন করে রমজানের খুশি ভাগাভাগি করে নেয়ার গল্প বলছি। শুধু পাশাপাশি বসে ইফতার করাই নয়, ইফতারের প্রস্তুতির সাথে থাকার- অর্থাৎ রমজান যে সবাইকে আরও কাছে আনে এই গল্পটি টিভি বিজ্ঞাপনটিতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি আশা করছি, আমাদের দর্শকরা এই বিজ্ঞাপনটি উপভোগ করবেন আর ইফতার আয়োজনে পছন্দের বেভারেজ হিসেবে বেছে নিবেন সেভেন-আপ।”

নতুন বিজ্ঞাপনটি ৩৬০-ডিগ্রি প্রচারণার মাধ্যমে টিভি, ডিজিটাল, আউটডোর, বিলবোর্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। সেভেন-আপ সিঙ্গেল ও মাল্টি সার্ভ প্যাক পাওয়া যাচ্ছে দেশের সকল সুপারস্টোর ও রিটেইল আউটলেটসহ টপ ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে।

Sunny / Sunny

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন