ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ৩:২৮

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এ চুক্তির ফলে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের কর্মীরা ইউসিবি থেকে এক্সক্লুসিভ কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ (পেরোল ব্যাংকিং সলিউশন) উপভোগ করবেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: হারুনুর রশিদ মোল্লার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ব্যাংকিং মোহাম্মদ শফিকুর রহমান ও তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মো: লুৎফুল হায়দার মাসুম ঢাকায় তিতাসের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবি থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সে্ক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এসইভিপি এবং ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো: সেকান্দার-ই-আজম এবং তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মিসেস অর্পনা ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

Sunny / Sunny

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’  পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত