ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে গ্যারান্টি সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে  গ্লোবাল ইসলামী ব্যাংকের চুক্তি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ৩:৩৪

 

ক্ষুদ্র শিল্পের কাক্সিক্ষত বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদানের জন্য মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের মধ্যে দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তিদ্বয়ের অধীনে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণ করে গ্লোবাল ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জামানতবিহীন বিনিয়োগ করতে সক্ষম হবে। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন -এর উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান  চুক্তিদ্বয় স্বাক্ষর করেন।

এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত