ঘোড়াঘাটে পরিত্যক্ত জায়গায় ভূমি অফিসের সবজি চাষে
দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমি অফিসের আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় চাষ করা হয়েছে বিষমুক্ত প্রায় ১২ রকমের শাক-সবজি, ফুল-ফলের গাছ। শীতকালীন ফসল হয়েছে আশানুরূপ আবারও বিভিন্ন শাক-সবজি রোপণ করা হয়।
এ নিয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের আঙ্গিনায় বিভিন্ন অংশে পতিত জায়গায় জৈবসার ব্যবহার করে বিষমুক্ত প্রায় ১২-রকমের সবজি চাষ করা হয়েছে। তার মধ্যে পেঁয়াজ, মরিচ,লাউ,পেঁপে,কলা,লাল শাক সহ নানা রকমের ফুল-ফলের গাছ রোপণ করা হয়েছে।
ভূমি অফিসে সেবা নিতে আশা এক ব্যাক্তি জানান, এই জায়গাটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ছিল কিন্তু সেই পরিত্যক্ত জায়গায় সবজি বাগান করার কারণে ভূমি অফিসের রূপ বদলে গেছে। এমন উদ্যোগে পরিত্যক্ত জমিতে চাষাবাদে উৎসাহ জোগাবে।
সবজি চাষ সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন,দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা অনুযায়ী অফিসের আঙিনার পরিত্যক্ত জায়গাগুলোতে সবজি চাষ করে সাফল্য পেয়েছি। কৃষি অফিসের পরামর্শে নিজের হাতে উৎপাদিত বিষমুক্ত এসব সবজি বাজারের তুলনায় অনেক ভাল। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামান্যতম সময় পেলেই ছুটে যাই বাগানে। তিনি আরও বলেন,আন্তরিকতা থাকলে দেশের সকল সরকারি-বেসরকারি সব অফিস ও ঘর-বাড়ির পরিত্যক্ত জায়গায় এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব। তাই সকল অফিস ও বসতবাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় সবজি বা ফল চাষের আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ