ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মৎস্য খাদ্যকে পশু খাদ্যের বস্তাজাত করায় ব্যাবসায়ীর জেল ও জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-৩-২০২৪ বিকাল ৫:৩৪

মৎস্য খাদ্যের বস্তা কমদামে কিনে এনে, বেশি দামে বিক্রির আশায় পশুর খাদ্যের বস্তায় পরিবর্তন করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে জামালগঞ্জ ফিলিং স্টেশানের সামনে অভিযান পরিচালনা করেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু বস্তাজাত খাদ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই ব্যবসায়ীকে উপজেলা সহকারী কমিশনার এর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। 
অভিযুক্ত ব্যবসায়ী খোরশেদ আলম (৩৫) আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। 
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকালে জামালগঞ্জ চারমাথা এলাকায় জামালগঞ্জ ফিলিং স্টেশানের সামনে রাস্তার অপরপাশে মৎস্য খাদ্যের বস্তা কমদামে কিনে এনে, বেশি দামে বিক্রির আশায় পশুর খাদ্যের বস্তায় পরিবর্তন করা হচ্ছিল এমন সংবাদ পায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম। তাৎক্ষণিক তিনি এবং সহকারী কশিনার (ভুমি) মুনিরা সুলতানা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত খোরশেদ আলম পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জব্দ করে আনা হয় প্রায় ১৩৭ বস্তা মৎস্য খাদ্য, খালি বস্তা ও পরিবহন কাজে ব্যবহৃত ইজিবাইক। পরে মঙ্গলবার বিকালে অভিযুক্ত খোরশেদ আলম সহকারী কমিশনার মুনিরা সুলতানার কার্যালয়ে এলে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জরিমানার  টাকা অনাদায়ে তাকে আরো ৩ দিনের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা রাশেদুল ইসলাম বলেন, মৎস্য খাদ্য পশু খাদ্যে রূপান্তর করা আইনত দ্বন্ডনীয় অপরাধ। পশু খাদ্যের দাম মৎস্য খাদ্যের চেয়ে বেশি হওয়াই অধিক মুনাফা করার জন্য তিনি পশু খাদ্যের বস্তায় ভরে বাজারজাত করছিলেন। তিনি এর আগেও এই কাজ করছেন বলে খবর পেয়েছি।
সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, খোরশেদ আলম মাছের খাবার পশু খাদ্য হিসেবে রূপান্তর করছিলেন। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলামসহ অভিযান পরিচালনা করে বস্তাগুলো জব্দ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত

বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর

লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

দৌলতখানে মাদকের ছড়াছড়ি, অভিযানে আটক ৬

‘ঘরের সব ভেঙে শেষ করে দিছে, এখন আমাদের আর কিছুই রইল না’

পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

বহুল প্রতীক্ষিত ইছালী-পূবাইল কলেজগেট সড়কের নির্মাণকাজ উদ্বোধন

কাজী নজরুল শুধু বাংলাদেশের নন, সমগ্র বাঙালি জাতির অহংকার

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক