রমজান ও ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উত্তরা পশ্চিম থানা পুলিশের উম্মুক্ত সমন্বয় সভা
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের আওতাধীন উত্তরা পশ্চিম থানা এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্তে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভার আয়োজন করা হয়।
বুধবার (১৩ই মার্চ) দুপুরে উত্তরা ১০ নং সেক্টরস্থ সী শেল কনভেনশন সেন্টারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের সভাপতিত্বে ওসি অপারেশন পার্থ প্রতিমের সঞ্চালনায় সমন্বয় সভার আয়োজন করা হয়।
উক্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মির্জা সালাহউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার,জ্যোতির্ময় সাহা, সহকারী পুলিশ কমিশনার ( প্যাট্রোল উত্তরা পশ্চিম) মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার আবু হাজ্জাজ, ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুর রহমান, উত্তরা পশ্চিম থানা কমিউনিটি পুলিশের সভাপতি, শাহ আলম, সাধারণ সম্পাদক, হাসানুজ্জামান আকন্দ স্বপন, ঢাকা মহানগর উত্তর দোকান মালিক সমিতির সভাপতি, মোহাম্মদ আলী।
সভায় উত্তরার বিভিন্ন ব্যবসায়ীরা, ব্যবসায়ী সমিতির নেতারা, সেক্টর কল্যাণ সমিতির নেতা ও ব্যাংক কর্মকর্তারা সহ পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় উন্মুক্ত আলোচনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা প্রদান করা হয়।
মানি এস্কর্টের জন্য পুলিশি সহায়তা গ্রহণ। আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন। রাত ১২ টার পর সিকিউরিটি গার্ড যাতে ঘুমিয়ে না যায়, তা নিশ্চিত করা।
টিকেট কালোবাজারী রোধে ব্যবস্থা গ্রহণ করা। পরিবহন সেক্টরে চাঁদাবাজী বন্ধে পুলিশকে সহায়তাকরণ। পথিমধ্যে যাত্রী উঠানামা বন্ধ করা। ফুটপাত ও হোটেল সমূহের সামনে গ্যাস সিলিন্ডার রেখে রাস্তার উপর অস্থায়ী শেড তৈরি করে ইফতার সামগ্রী প্রস্তুত এবং বিক্রয় করা যাবেনা। ফুটওভার ব্রীজ সমূহে কোন হকার বসতে দেয়া যাবেনা সহ আরো কিছু নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস উত্তরা জোনের সিনিয়র সহকারী স্টেশন অফিসার, আলম হোসেন, ঢাকা মেট্রোপলিটন উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, আলতাফ হোসেন সরকারসহ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied