ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ১৭ই মার্চ, ২৫শে মার্চ ও ২৬শে মার্চের প্রস্তুতিসভা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ৪:১৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ১৪ মার্চ সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউএইচ এন্ড এফপিও ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। 

এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ইউএনও সরকারি নির্দেশনানুযায়ী ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পড়ে শোনান এবং উক্ত দিবসগুলোর কর্মসূচি সম্পর্কে উপস্থিত সকলের কাছ থেকে পরামর্শ চান। এনিয়ে অতিথিরা পরামর্শমূলক বক্তব্য দেন। আরো বক্তব্য দেন- প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির