ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এত বছর খেলেও কোনো উন্নতি নেই অশ্বিনের’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২৪ বিকাল ৫:২৪

‘আর রবিচন্দ্রন অশ্বিনের মতো পরীক্ষার ফল দুটো হুবহু এক হলে তো কথাই নেই। ক্যারিয়ারের প্রথম টেস্ট ও শততম টেস্টে অবিকল একই পারফরম্যান্স করেছেন অশ্বিন। 

নিজের অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেটে ১২৮ রান দেওয়া অশ্বিন সম্প্রতি তাঁর শততম টেস্টেও নেন ৯ উইকেট আর খরচ করেন ১২৮ রান। এই দুই টেস্টে ব্যাট হাতে কোনো রানও করতে পারেননি অশ্বিন। 

একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আউট হন ০ রানে। নিজের এই বিরল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার দিয়ে অশ্বিন জানিয়েছেন, এত বছর পরেও পারফরম্যান্স একই থাকলে তাঁর মা কী বলতে পারেন!

অশ্বিনের টেস্ট অভিষেক ২০১১ সালে, দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর তিনি শততম টেস্ট খেলতে নামেন গত ৭ মার্চ, ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালায়। দুই ম্যাচের পারফরম্যান্সে মিল থাকলেও ইনিংসের পারফরম্যান্সে ভিন্নতা আছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬টি। ধর্মশালায় প্রথম ইনিংসে উইকেট নেন ৪টি, দ্বিতীয় ইনিংসে ৫টি। এরপরও দুই ইনিংসে রান আর উইকেট যে এক—সেটাই বা কম কীসে! আর ব্যাট হাতে ০ রানে ফেরাতেও যে মিল আছে।

অশ্বিনের এই রেকর্ডটি ‘স্যাভেজ সিয়ারাম’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেই পোস্টটি শেয়ার করেছেন অশ্বিন। ক্যাপশনে লিখেছেন, ‘এত বছর ক্রিকেট খেলেও কোনো উন্নতি নেই। শুধু আমার মা–ই এমন কথা বলতে পারেন।’

ধর্মশালা টেস্টে ৯ উইকেট নিয়ে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অশ্বিন। মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে নিজের ১০০তম টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি, যা তাঁকে ষষ্ঠবারের মতো টেস্ট বোলারদের শীর্ষে তুলে দিয়েছে।

Israt / Israt

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে