ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৪ দুপুর ২:৩০

২০০১ সাল থেকে জাতীয় র‍্যালী সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে  আসছে বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন।তারই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচির মাঝদিয়ে আজ দিবস উদযাপন করে সংগঠন টি। সংগঠনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুর ইসলামের নেতৃত্বে সকাল ৯ ঘটিকায় মতিঝিল শাপলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটি শুরু হয় ।

জাতীয় র‍্যালিটি  শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে আলোচনার মধ্যে দিয়ে প্রথম পর্ব শেষ হয়। 

দ্বিতীয় পর্বে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভেজাল নকল প্রতারণা ও প্রশাসনিক সেবায় অনিয়মের বিষয়সহ ভোক্তা অধিকার আইনের সঠিক ব্যবহার হচ্ছে না বলে বক্তারা অভিযোগ এনে বাণিজ্য মন্ত্রণালয়কে দায়ী করেন। বাংলাদেশ ক্রেতা-ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন নূর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার দেশবরেণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দেশের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সেল তৈরির প্রস্তাব পেশ করেন। দেশের আমলাতান্ত্রিক জটিলতা নতুন কিছু নয়, বিধায় সেল তৈরির ক্ষেত্রে বেসরকারি বিষয় সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে সেল তৈরি করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন। 

একই সঙ্গে ভোক্তা অধিকার আইনের সঠিক ব্যবহার করার জন্য ভোক্তা সংগঠনগুলোর সমন্বয করার জন্য বাণিজ্যমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।