রাজশাহীতে এ্যাড. গোলাম আরিফ টিপুর জানাযার নামাজ অনুষ্ঠিত
বিশিষ্ট ভাষাসৈনিক,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মরদেহে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এরপর তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দ্বারা,বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি,বাংলাদেশ আওয়ামী লীগ,রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন।
এদিকে বিশিষ্ট ভাষা সৈনিক,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী,জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জাসদ নেতা সেলিমুজ্জামান সেলিম,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,জাসদ,যুবজোটের ও জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় খায়রুজ্জামান লিটন বলেন,গোলাম আরিফ টিপু জীবনের ঝুঁকি নিয়ে ভাষা আন্দোলন করেছেন, রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন,তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে দিনের পর দিন অবিচল থেকে সাহসিকতার সাথে কাজ করে গেছেন।
তিনি শুধু রাজশাহীর নয়,সারাদেশের সম্পদ। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। তাকে অনুসরণ করতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সেখানে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন,বাংলাদেশ আওয়ামী লীগ,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দ্বারা,রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি,জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ডা: তবিবুর রহমান শেখ,সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার,দপ্তর সম্পাদক মাহাবুব-উল-
আলম বুলবুল,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব,শ্রম সম্পাদক আব্দুস সোহেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল,সদস্য হাবিবুর রহমান বাবু,বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল মান্নান,মোখলেশুর রহমান কচিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত