ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে গোলাম আরিফ টিপুকে জাসদের শ্রদ্ধা


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ৪:১৯

বিশিষ্ট ভাষাসৈনিক,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মরদেহে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি,রাজশাহী কলেজের সাবেক নির্বাচিত জি এস আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী,
জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জাসদ নেতা সেলিমুজ্জামান সেলিম,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রাজশাহ মহানগর সমন্বয়ক সোহেল রানাসহ জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,
গোলাম আরিফ টিপু জীবনের ঝুঁকি নিয়ে ভাষা আন্দোলন করেছেন, রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন,তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে দিনের পর দিন অবিচল থেকে সাহসিকতার সাথে কাজ করে গেছেন।
তিনি শুধু রাজশাহীর নয়,সারাদেশের সম্পদ। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। তাকে অনুসরণ করতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সেখানে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন-রাজশাহী মহানগর জাসদের  সভাপতি,রাজশাহী কলেজের সাবেক নির্বাচিত জি.এস আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী,জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জাসদ নেতা সেলিমুজ্জামান সেলিম,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রাজশাহ মহানগর সমন্বয়ক সোহেল রানাসহ জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ