শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার আটক ২
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার (৪০ পিস সোনারবার) এবং নভোএয়ারের গাড়ির চালকসহ ২জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই)।
শনিবার (১৬ মার্চ ) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি গণমাধ্যমকে জানান, বেসরকারি নভোএয়ার এয়ারলাইন্সের গাড়ির চালক মোঃ হেলাল (৫১) এবং রিসিভার কামাল হোসেন (২৯) কে নজরদারিতে রেখেছিলেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই। হেলাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইট দিয়ে বের হয়ে ডমেস্টিক টার্মিনালের ড্রাইভওয়ে থেকে একজন সহযোগীকে নিয়ে সিএনজিতে উঠে এবং বঙ্গবন্ধু ম্যুরালের সামনে আসতেই এপিবিএনের গোয়েন্দা সদস্যরা সিএনজির গতিরোধ করে, তাদেরকে এপিবিএন অফিসে নিয়ে আসে। সেখানে উভয়কে জিজ্ঞাসাবাদ করলে রিসিভার কামাল হোসেন কালো স্কচটেপে মোড়ানো ৪০টি সোনার বার বের করে দেন। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম (প্রায়) আর বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। রিসিভার কামাল হোসেন বলেন, নভোএয়ারের ড্রাইভার হেলাল তাকে এই গোল্ড দেন এবং তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারলে ১০০০০ টাকা দিবেন তিনি। কিন্তু তার আগেই তিনি আটক হন। অভিযুক্তদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, নভোএয়ারের গাড়িচালক মো: হেলাল এর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বসুরহাট থানার চরকাগা গ্রামে। তার বাবার নাম মুর্শিদ আলম এবং রিসিভার কামাল হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানার দক্ষিণ বগুলা গ্রামে। তার বাবার নাম আ: করিম।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied