নওগাঁয় কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণে উপযোগী করা হয়েছে। এলক্ষ্যে নওগাঁয় উপজেলা সহকারি রির্টানিং অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সাগ্রমী। বুধবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, প্যাড, অমোচনিয় কলম সহ প্রায় ১৫ ধরনের বিভিন্ন সরঞ্জাম বিরতণ করা হয়। এসময় প্রিজাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে কেন্দ্রে এসব নিয়ে যান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়- জেলায় ৬টি আসনে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যেখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৮২ টি। মোট ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন।
ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ৩৬৪ টি গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীরাও মাঠে থাকবে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার ইবনুল আবেদীন বলেন- ব্যালট পেপার সহ সিল, প্যাড, কাগজপত্র ও ফলাফল প্রস্তুতের ফরম সহ আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে। সেগুলো প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার ও আনসার সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন- কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের জন্য অস্ত্রধারী দেহরক্ষীর ব্যবস্থা রয়েছে। সার্বিক নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী সদস্য মোতায়েন আছে। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে ৩৬৪ টি গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ২৫৫ টি অফলাইন বডি অন ক্যামেরা থাকবে। পাশাপাশি ১০৯ টি অধিক গুরুপত্বপূর্ণ কেন্দ্রে অনলাইন বডি অন ক্যামেরা থাকবে। যা সিসিটিভি ক্যামেরার মত কাজ করবে যা কন্ট্রোল রুম থেকে দেখা যাবে। আসন্ন নির্বাচন ও গণভোটে দুই সহস্রাধিক পুলিশ সদস্য মাঠে থাকবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর ও নিরপেক্ষ ভাবে সম্পূন্ন করতে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার সাইফুল ইসলাম বলেন, জেলায় ৭৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে আছে। পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে তদারকি করছে।
আরমান / আরমান
রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত
রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান
নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির
কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পটিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু
ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল
তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
২ মাদক ব্যবসায়ী আটক
পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের স্কুলব্যাগ বিতরণ
মুকসুদপুরে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি
কুড়িগ্রামে বন্যার পানি নামতেই ভেসে উঠছে ফসলের ক্ষতচিহ্ন, ব্যাপক ক্ষতি