ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় রেকর্ডীয় জমিতে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ৪:৫৭
পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে দীর্ঘ দিন যাবৎ নিজ ভোগ দখলীয় রেকর্ডীয় জমিতে ঘর তুলতে গেলে ভূমি দস্যু কতৃক মিথ্যে মামলা দিয়ে হয়রানির শিকারের অভিযোগ উঠেছে। চরবিশ্বাস ইউনিয়ন ভূমি অফিস কতৃক তথ্য সূত্রে জানা যায়, ৬০১১ দাগে দিয়ারা (বি,এস) ২৯৪ খতিয়ানে ৫ শতাংশ জমি উত্তর চরবিশ্বাস গ্রামে বাড়ী, পুকুর ও ভিটা ঐ এলাকার বারেক গাজীর ছেলে হেলাল উদ্দিন গাজীর নামে রেকর্ড হয়। যা পরবর্তীতে গত ৮ মে ২০২২ইং সালে চরবিশ্বাস ইউনিয়ন ভূমি অফিসে দাখিলার মাধ্যমে ১ হাজার ১ শত ৩৮ টাকা ভূমি উন্নয়ন কর প্রদান করা হয়। 
উক্ত জমিতে হেলাল উদ্দিন গাজী ঘর তুলতে গেলে মৃত আ. করিম গাজীর ছেলে হাকিম গাজী, হামিদ গাজী, মৃত ছত্তার গাজীর ছেলে আনোয়ার ও মৃত মোতালেব গাজীর ছেলে সাহাবুদ্দিন এবং ফোরকান বাঁধা প্রদান করে। পরে তারা গলাচিপা বিজ্ঞ সহকারী জজ আদালত, পটুয়াখালীতে তাদের জমির সম্মূখ ভাগ দাবি করে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে হেলাল উদ্দিন গাজী জানান, দীর্ঘ দিন যাবৎ আমার ভোগ দখলীয় রেকর্ডীয় জমির আশেপাশে তাদের কোন শরিকী জমি নেই অথচ জমির সম্মূখভাগ দাবি করে আদালতে একটি মিথ্যে মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ন ভিত্তিহীন। আমার ৫ শতক রেকর্ডীয় জমিতে কোন প্রকার গাছ নেই। সমস্ত এলাকা খোলা জায়গা সেখানে কারও দখলদারিত্ব নেই। তাই আদালতের মাধ্যমে আইনিভাবে আমার রেকর্ডীয় জমির ব্যাপারে সুবিচার পেতে পারি তার আহবান জানাই।
সেই ৫ শতক জমি থেকে হেলাল উদ্দিন গাজী মো. ইদ্রিস হাওলাদার এর ছেলে মেহেদী হাসান ও চান মিয়া গাজীর ছেলে হিরন গাজীর নিকট ২ শতক জমি রেজিস্ট্রী অফিসের মাধ্যমে দলিল করে বিক্রী করে দেয়। যার দলিল নম্বর ৮১০/২০২৩
এই বিষয়ে ক্রয়কৃত জমির মালিক মেহেদী হাসান ও হিরন গাজী জানান, হেলাল গাজীর কাছ থেকে আমরা ২ শতক জমি ক্রয় করি। ২০২৩ সালের ভূমি আইন অনুযায়ী দলিল যার জমি তার। এই আইনে আমরা আমাদের জমির দখল পাইতে পারি তার জন্য বিজ্ঞ আদালতের সু-দৃষ্টি আকর্ষন করছি।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার