সেবার মান বাড়িয়ে লাভ গুনছে বিআরটিসি : চেয়ারম্যান মো. তাজুল ইসলাম
সেবার মান বাড়িয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) এখন লাভজনক প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে।সোমবার (১৮মার্চ) মতিঝিল বিআরটিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য দেন বিআরটিসি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বর্তমানে সড়কে চলাচলকারী বিআরটিসি গাড়িতে শৃঙ্খলা ফেরানো হয়েছে। ফলে ডাবল হয়েছে যাত্রীর সংখ্যা, একই সঙ্গে আয় বেড়েছে দ্বিগুন।এক প্রশ্নের উত্তরে মো.তাজুল ইসলাম বলেন, বিআরটিসি এক সময় অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও বর্তমানে এটি লাভজনক প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে লাভের পাশাপাশি সেবা বৃদ্ধির চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি।
তিনি জানান, গতবছর থেকে ২৫ শতাংশ যাত্রী সংখ্যা বেড়েছে বিআরটিসির বাস গুলোতে। আগে আমরা ৬ কোটি ৩০ লাখ টাকা বেতন দিয়েছি। তাও আবার চার মাস আগের বকেয়া বেতন। কিন্তু বর্তমানে আমরা ১০ কোটি ৬৩ লাখ টাকা বেতন দিচ্ছি। প্রতি মাসের বেতন প্রতিমাসের ১ তারিখে দিয়ে দিচ্ছি। সাথে বেতন বোনাস সবই পরিশোধ করছি। এছাড়া পূর্বের বকেয়া বেতন বোনাসও পরিশোধ করছি।
তিনি আরো বলেন, ইতিমধ্যে কক্সবাজারের নতুন ডিপো লাভজনক ভাবে চলছে, যেখানে অনেক পুরাতন ডিপো এখনও লাভের মুখ দেখেনি।আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্মার্ট স্কুল সার্ভিস চালু হতে চলছে ঢাকায়। ইতিমধ্যে আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আমরা বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করবো।
আরেক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানটি এখন আর আগের মত নেই। এখন যারা কাজ করবে তারা মূল্যায়িত হবেন। আর যারা কাজ করবেন না তারা মূল্যায়িত হবেন না। কাজে গাফিলতির প্রমাণ থাকায় ১৬ জন অফিসারসহ প্রায় ৪০ জনের বেতন বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ
রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড