উলিপুরে বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুরে এক বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ মুকুল হোসেন (৪০) নামের একজনকে আটক করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার পান্ডুল এলাকায়। আটক ব্যক্তিকে সোমবার (১৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের এলাকার ওই নারীর (৩৫) স্বামী সাড়ে চার বছর পূর্বে মৃত্যুবরণ করেন। এরপর থেকে ওই বিধবা নারী তার দুই শিশু সন্তানসহ কষ্টকরে দিনাতিপাত করছিলেন। তার অসহায়ত্বের সুযোগে প্রতিবেশি মোহাম্মদ আলীর ছেলে মুকুল হোসেন বিধবা ওই নারীর মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই নারী বিষয়টি মুকুলের পরিবারকে অবগত করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর থেকে ওই নারীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন মুকুল। এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারী দুপুরে ওই নারীর বাড়িতে একা পেয়ে মুকুল জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে মুকুল পালিয়ে যায়। এরপর রোববার (১৭ মার্চ) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুকুলকে আসামী করে থানায় মামলা হয়। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই মুকুলকে গ্রেপ্তার করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (১৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি